শুরু হয়েছে ৩১তম বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩১তম বিসিএস পরীক্ষার কার্যক্রম শুরু করেছে।২৬ জানুয়ারি এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এখন সময় এসেছে বিসিএসের ফরম সংগ্রহ পরীক্ষায় অংশ নেওয়ার। ফরম বিক্রি শুরু হয়েছে ৩১ জানুয়ারি থেকে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার প্রফেশনাল, টেকনিক্যাল, সাধারণ, সরকারি সাধারণ কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজের বিপরীতে মোট দুই হাজার ১০৮টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা যা-ই হোক, প্রতিটি বিসিএস পরীক্ষায়ই অবতীর্ণহন প্রায় দুই লাখ বা তার বেশি পরীক্ষার্থী।তাই পদ আর প্রতিযোগীর সংখ্যার কথা চিন্তা করে সময় নষ্ট না করে এখনই প্রস্তুতি নেওয়া উচিত। ২৮তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী প্রশান্ত কুমার দাস বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, পরে এই পদের সংখ্যা বাড়ে বা কমে।’ তিনি এখন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। বিদেশি ডিগ্রির সমন্বয়বিদেশি ডিগ্রিধারী প্রার্থীরা তাঁদের ডিগ্রির মান নির্ণয় করবেন শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশলবিশ্ববিদ্যালয় ও বিডিএমডিসির মাধ্যমে। ইতিমধ্যে যাঁরা যোগ্যতা অর্জন পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু যদি তাঁদের পরীক্ষা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে শেষ না হয়, তবে তাঁরা আবেদন করতে পারবেন না। আর আবেদনের সঙ্গে পরীক্ষা শেষ হয়েছে মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে। এটি প্রমাণের জন্য প্রার্থীরা যদি মৌখিক পরীক্ষা পর্যন্ত উত্তীর্ণ হন তবে তাঁদের মৌখিক পরীক্ষার সময় মূল/সাময়িক সার্টিফিকেট দাখিল করতে হবে। এ বিষয়ে প্রশান্ত কুমার দাস বলেন, ‘যাঁরা পরীক্ষায় অংশ নিতে চান, তাঁদের যদি অনার্স পরীক্ষা শুরু হয় তবে তাঁরা প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।’ প্রার্থীদের বয়স এবং আবেদন ফরমবিসিএস পরীক্ষায় চাকরি থেকে অপসারিত বা চাকরি ছেড়ে দিয়েছেন যাঁরা, তাঁরাও আবেদন করতে পারবেন। আবেদনপত্রের দুটি ফরম রয়েছে। বিপিএসসি ফরম-১ এবং বিপিএসসি ফরম-২। আবেদনের সময় আবেদনকারীদের বিপিএসসি ফরম-১ দেওয়া হবে। এটি পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছর হলেও চলবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর বয়স হিসাব করা হবে ০১ জানুয়ারি ২০১১ পর্যন্ত। বয়সের বিষয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। প্রশান্ত কুমার দাস বলেন, ‘সরকারি কর্মকমিশন বয়সের ব্যাপারে কোনো এফিডেভিট গ্রহণ করে না। সে ক্ষেত্রে প্রার্থীদের জন্ম সদন বা এসএসসির নিবন্ধন অনুযায়ী বয়স হিসাব করা হবে।’ আবেদনকারী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যাঁরা কোনো অ-বাংলাদেশি নাগরিককে বিয়ে করেছেন বা বিয়ে করতে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন সরকারের অনুমতি নিয়ে। আবেদনপত্র পূরণপ্রথমে বিপিএসসি ফরম-১-এ আবেদন করতে হবে। এটি স্বয়ংক্রিয় ওএমআর ফরম। প্রার্থীরা যদি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁদের বিনা মূল্যে বিপিএসসি ফমর-২ দেওয়া হবে। ফরম-১-এর তিনটি অংশ রয়েছে। প্রথম অংশে সাধারণ তথ্য, দ্বিতীয় অংশে পরিচিতি প্রতিপাদন এবং তৃতীয় অংশ প্রবেশপত্র। আবেদনপত্রের সব অংশে একই ধরনের স্বাক্ষর করতে হবে। আবেদনপত্রের প্রথম অংশে কোনো স্ট্যাপল করা যাবে না। সব কাগজপত্র দ্বিতীয় অংশের সঙ্গে স্ট্যাপল করতে হবে। আবেদনপত্রের নির্দিষ্ট অংশে প্রার্থীর ছবি আঠা দিয়ে লাগাবেন। আবেদন ফরম পূরণের বিষয়ে প্রশান্ত কুমার দাস বলেন, ‘আবেদনপত্র পূরণের সময় এটি বারবার পড়তে হবে। কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র। প্রবেশপত্রটি সংরক্ষণ করতে হবে, কারণ প্রিলিমিনারি, লিখিত ও পরীক্ষার জন্য এই একই প্রবেশপত্র ব্যবহার করতে হবে।’ আবেদনপত্র সংগ্রহবিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন রং এবং নিবন্ধন নম্বর-সংবলিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সারা বাংলাদেশে সোনালী ব্যাংকের মোট ৩০টি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আর ঢাকায় সোনালী ব্যাংক গ্রিন রোড শাখায় বাংলাদেশের সব কেন্দ্রের আদেনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের মূল্য ২০০ টাকা। প্রশান্ত কুমার দাস বলেন, ‘যেসব প্রার্থী ঢাকা কেন্দ্রে পরীক্ষা দিতে চান, তাঁদের অবশ্যই ঢাকা কেন্দ্রের জন্য নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।’ এবারই প্রথম আবেদনপত্রের সঙ্গে সিলেবাস প্রদান করা হবে না, তবে সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে সিলেবাস ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষা দেওয়ার কেন্দ্র পরে পরিবর্তন করা যাবে না। পরীক্ষার ফি প্রদানআবেদনপত্রের সঙ্গে আবেদনকারীদের ট্রেজারি চালানের মূল কপি, বয়স প্রমাণের দলিল, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে সবকিছুর সত্যায়িত কপি জমা দিতে হবে। শুধু পরীক্ষার ফি জমাদানের ট্রেজারি চালানের মূল কপি জমা দিতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি দেখাতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের কর্মকমিশন সচিবালয়ের সচিব বরাবর ৫০০ টাকার ট্রেজারি চালান করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করা যাবে না। আবেদনপত্র জমাদানআবেদনপত্র র্৯র্ /১র্২র্ সাইজের খামে সব কাগজপত্রসহ জমা দিতে হবে। খামের মুখ বন্ধ করা যাবে না। কারণ, আবেদন জমা নেওয়ার সময় প্রার্থীদের হাতে হাতে প্রবেশপত্র প্রদান করা হবে। আর যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং নির্ধারিত তারিখের মধ্যে বিপিএসসি ফরম-২ সঠিকভাবে পূরণ করে জমা দেবেন, তাঁরাই কেবল লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রশান্ত কুমার দাস বলেন, ‘ফরম-২ সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দিলে লিখিত পরীক্ষা দিতে দেওয়া হয় না।’ আবেদনপত্র জমা দেওয়ার আগে প্রার্থীরা অবশ্যই ফরম-১-এর একটি ফটোকপি সঙ্গে রাখবেন। কারও ফরম-১ ও ফরম-২-এর মধ্যে অসংগতি দেখা দিলে ফরম-১-এর তথ্য গ্রহণ করা হবে। আবেদনপত্র সরকারি কর্মকমিশনের প্রধান এবং আঞ্চলিক কার্যালয়ে জমা নেওয়া হবে না। আবেদনপত্র জেলা প্রশাসন কর্তৃক জেলা সদরের নির্ধারিত স্থানে জমা দিতে হবে। এ ব্যাপারে প্রশান্ত কুমার দাস বলেন, ‘যেহেতু তাৎক্ষণিকভাবে প্রবেশপত্র প্রদান করা হয়, তাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ ১০ দিনে কাউন্টারে প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। আমার মতে, শেষ দিনের জন্য দেরি না করে আবেদনপত্র দ্রুত জমা দিয়ে দেওয়া উচিত।’প্রিলিমিনারি পরীক্ষাপ্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নের উত্তর করতে হয়, যেখানে প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর আর উত্তর ভুল হলে .৫০ নম্বর কেটে নেওয়া হয়। সময় এক ঘণ্টা। এখানে বাংলা, সাধারণ ইংরেজি, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিসহ নানা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। প্রার্থীরা অবশ্যই উত্তরপত্রে প্রশ্নপত্রের সেটকোড নম্বর সঠিকভাবে লিখবেন, না হলে উত্তরপত্র বাতিল হয়ে যায়।‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’-এর শর্ত অনুযায়ী, পাস করা প্রার্থীদের মেধাক্রম অনুসারে প্রথম শ্রেণীর নন-ক্যাডার গেজেটেড পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে কমিশন। যাঁরা বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হতে চান, তাঁদের এখনই প্রস্ততি নিতে হবে এ পরীক্ষার জন্য। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট www.bpsc.gov.bd।