শুরুতে রঙিন ছিল ‘দি আর্টিস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অস্কারে বাজিমাত করেছে দি আর্টিস্ট ছবি। এর ব্যতিক্রমী দিক হচ্ছে, ছবিটি একে তো নির্বাক, তার ওপর রঙিনও নয়। পুরোনো দিনের ছবির মতো সাদাকালো। তবে ছবির দৃশ্য ধারণ করা হয়েছিল রঙিন ফিল্মেই। তা করা হয়েছে ছবিটির নির্মাতাদের ইচ্ছায়। ছবিটি একাধারে পাঁচটি শাখায় অস্কার জয় করেছে। এর মধ্যে সেরা পোশাক নকশাকার হিসেবে পুরস্কার জয় করেন মার্ক ব্রিজেস। তিনি জানান, সাদাকালো রূপান্তরের আগে মূল ছবিটি ছিল রঙিন। নির্মাতারা ভেবেছিলেন, বাজারে হয়তো সাদাকালো ছবি দর্শক টানবে না। এই আশঙ্কায় ছবিটি প্রথমে রঙিন করা হয়েছিল। পরে তা সাদাকালোতেই ছাড়া হয়। দি আর্টিস্ট অস্কারজয়ী দ্বিতীয় নির্বাক ছবি। এর আগে ১৯২৯ সালে উইংস প্রথম নির্বাক ছবি হিসেবে অস্কার জয় করে। স্ক্রিন।