শূন্যমানব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত পৌনে ১০টায় দেখানো হবে নাটক শূন্যমানব। নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন সাহিল রনি। এতে অভিনয় করেছেন শংকর সাঁওজাল, দিলীপ চক্রবর্তী, নাদিয়া, মেহেদী হোসেন শৈবাল, কায়েস চৌধুরী প্রমুখ। মঞ্চে রহমতউল্লার কারসাজি দেখে অভিভূত অঞ্জন। বিদ্যাটি শিখতে চায় সে। রহমতউল্লা জানায়, এটা তার রুজি-রোজগার। এভাবে না পারলেও অঞ্জন প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক সে এ বিদ্যা রপ্ত করবেই। পরদিন থেকেই কাজে লেগে যায় অঞ্জন।