শে ষে র আ গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনিও নায়কনামের শেষে তাঁর ‘মেসি’ নেই। তার পরও রক্তের সম্পর্ক আছে ঠিকই। লিওনেল মেসির পিসতুতো ভাই ম্যাক্সিমিলিয়ানো বিয়ানকুচ্চি ঠিকই প্রমাণ করে দিলেন, তার ডিএনএতেও আছে সুন্দর ফুটবল। মেসির মতো নীল পদ্ম হয়তো ফোটাতে পারেন না। ভগবান সেই সামর্থ্য দেননি। তবে নিদেন দু-চারটে গাঁদা ফুল তো ফোটেই!এবং কী আশ্চর্য দেখুন, গত মাসের শেষাশেষি মেসি যখন সতীর্থদের উদ্যাপনের কেন্দ্রে, বার্সেলোনা যখন ক্লাব বিশ্বকাপ শিরোপা নিয়ে বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা; ঠিক তার কয়েক ঘণ্টা পর হাজার মাইল দূরে প্যারাগুয়েতে বিয়ানকুচ্চিও সতীর্থদের উদ্যাপনের কেন্দ্রে। ১১ বছর পর প্যারাগুইয়ান লিগ শিরোপা জিতেছে অলিম্পিয়া। আর শেষ দিন পর্যন্ত গড়ানো লিগে রুবিও ন্যুর বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়ে সেই জয়ের নায়ক হয়ে গেছেন ২৭ বছর বয়সী বিয়ানকুচ্চি।শিরোপা জিততে চাইলে ম্যাচটাও জিততেই হতো। ড্র করলেও লাভ ছিল না। এমন চাপের ম্যাচে প্রথম গোলটি বিয়ানকুচ্চিই করেছেন। আহ্ সে কী সুন্দর গোল! সতীর্থ সার্জিও ওর্তেমানের ক্রসটা প্রথমে বুক পেতে রিসিভ করেছেন। পড়তি বলটাকে মাটির চুম্বন পাওয়ার আগেই বাঁ পা, হ্যাঁ, মেসির মতো বাঁ পায়েই দুর্দান্ত এক সিজার কিক করে বল পাঠিয়ে দিয়েছেন সঠিক গন্তব্যে।এই সাফল্যের পর রোলার কোস্টারের উত্থান-পতনময় ক্যারিয়ারে একটা স্থিতি আসবে বলে আশা বিয়ানকুচ্চির। তাঁর সবচেয়ে বড় তৃপ্তি, সেদিন ইন্টারনেটে নাকি ম্যাচটির হাইলাইটস দেখেছেন মেসিও। ভূয়সী প্রশংসা করেছেন বিয়ানকুচ্চির গোলটির।ছাঁটাইয়ের জয়উদাহরণটা খুব ভালোভাবে দেওয়া যায় লুই ফেলিপ স্কলারিকে দিয়ে। ছিলেন পর্তুগালের কোচ। ছিলেন মানে রীতিমতো চোখের মণি হয়ে ছিলেন। কিন্তু অনেক পীড়াপীড়ির পরেও ‘বিগ ফিল’ চলে গেলেন চেলসিতে। পায়ের তলে যে শর্ষে আছে তাঁর। কিন্তু আখেরে ফল হলো উল্টো। তাঁর অধীনে তলানির দিকে ধাবিত হলো চেলসি। পরিণতি ছিল অবশ্যম্ভাবী। ছাঁটাই হলেন স্কলারি। এলেন কার্লো আনচেলত্তি। এবং কী আশ্চর্য, সেই একই দল, একই দ্রগবা-ল্যাম্পার্ড-টেরিদের নিয়েই আনচেলত্তি জিতলেন লিগ শিরোপা! জিতলেন এফএ কাপ আর কমিউনিটি শিল্ডও।খেলোয়াড় একই থাকল, কিন্তু কোচ পাল্টেই এল সাফল্য! রহস্য কোথায়? বিশ্বকাপ জেতানো কোচ, সাফল্যের সঙ্গে তিন দশকের কোচিং ক্যারিয়ার কাটানো স্কলারি কি টেকনিক-ট্যাকটিকের দিক দিয়ে আনচেলত্তির পেছনে? না, রহস্য রসায়নে। ফুটবলের এ এক আশ্চর্য কেরামতি। অনেক সময় ব্যর্থতার ডুবোচরে আটকে পড়া একটা দলের চেহারা নিমিষেই পাল্টে যায় কোচ পাল্টানোর সঙ্গে সঙ্গে। উল্টোটাও হয়। তবে কোচ পাল্টানোর ফলে ইতিবাচক ফলই পাওয়া যায় বেশি।সাম্প্রতিক একটি গবেষণার ফলও তা-ই বলছে। স্পোর্টস ইন্টারঅ্যাকটিভ নামের একটি প্রতিষ্ঠান পরিসংখ্যান দিয়ে তুলে এনেছে বিষয়টি। সেরা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে লিভারপুলকে। রয় হজসনের অধীনে লিভারপুল একসময় রেলিগেশনের খাঁড়ায় কাটা পড়ার শঙ্কায় ভুগেছে। কেনি ডালগ্লিশ সেই দলটাকে শিরোপা-সাফল্য এনে দিতে না পারলেও চোখে পড়ার মতো পরিবর্তন অন্তত এনে দিয়েছেন। হজসনের সময়ের তুলনায় ডালগ্লিশ ম্যাচপ্রতি গড়ে অন্তত অর্ধেক পয়েন্ট বেশি এনেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে একমাত্র ব্ল্যাকবার্নই কোচ পাল্টেও পারফরম্যান্সের অবনতির দিকে ধাবিত হয়েছে। স্যাম অ্যালার্ডাইসকে সরিয়ে স্টিভ কিনকে আনানোর পর ফল হয়েছে উল্টো।অসুবিধা নেই। কিনকে সরিয়ে ফেললেই তো মুক্তি!