শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা পেরিয়েব্যাপারটার মধ্যেই একটা যাকে বলে ‘সিনেম্যাটিক’ গন্ধ আছে। নায়ক-নায়িকার প্রেমের মাঝখানে যেমন চিরকালীন ব্যবধান তুলে দাঁড়ায় সমাজ। এখানে ঠিক বাধার দেয়াল না থাকলেও ব্যবধান আছে ঠিকই দুই রাষ্ট্রপক্ষের। যে দুই দেশকে একবাক্যে নিয়ে আসতে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দবন্ধটা লাগেই। আর তাই সানিয়া মির্জা আর শোয়েব মালিক যখন কোরাস গাইছেন, ‘আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরই বাঁধনে’, প্রস্তুত খলনায়কেরাও!সিনেমায় সাসপেন্স থাকতে হয়। না হলে গল্প জমে না। সানিয়া-মালিকের প্রেমকাহিনিতে সাসপেন্সের অভাব নেই। আপাতত কাহিনির মোড় ঘুরিয়ে দেওয়া বড় ঘটনা তো ঘটালেন আয়েশা সিদ্দিকি। সানিয়ার শহরেরই এ মেয়ের পরিবারের দাবি, এ দুজনের বিয়েও হয়ে গিয়েছিল। আয়েশা মুটিয়ে যাওয়াতে শোয়েব এখন সেটা অস্বীকার করছেন। আর মালিকের দাবি, আয়েশার সঙ্গে তাঁর বাগ্দান হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে হয়নি। আসলে আয়েশা সুদর্শন শোয়েবকে পটাতে ব্যবহার করেছিলেন অন্য মেয়ের ছবি। ছবির আর বাস্তবের আয়েশায় আকাশ-পাতাল পার্থক্য দেখে বিয়ের আগেই পিছু হটেন পাকিস্তানি অলরাউন্ডার। পরিস্থিতি এখন এমনই ঘোলাটে, শেষ পর্যন্ত বিয়েটাই না ভেস্তে যায়!বলিউডে সিনেমা হিট করানোর ‘কমন’ কিছু উপাদান আছে। সবচেয়ে পরীক্ষিত ও সফল উপাদান হলো ভারত-পাকিস্তান সংকট। পাশাপাশি দুই দেশ। চাইলে তো আর মুখ দেখাদেখি চিরতরে বন্ধ করে দেওয়া যায় না। কিন্তু অবিশ্বাসের চোরাস্রোত বইছে বহুকাল ধরেই। দুই দেশের সম্পর্কে আছে টানাপোড়েন, দগদগে ক্ষত। অনেকেরই আশা, অবিশ্বাসের দেয়ালটা ক্রমেই বড় হচ্ছে যখন, সেই দেয়াল গুড়িয়ে দিয়ে সানিয়া-শোয়েব দুই দেশের সম্পর্কের সেতুও গড়ে তুলবেন নতুন করে। শিয়ালকোট, লাহোরে ঢোল-বাদ্যি বাজিয়ে উল্লাস প্রকাশ করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। হায়দরাবাদ, এমনকি গুজরাটেও উৎসবের খবর পাওয়া গেছে। আরও একবার প্রমাণ হয়েছে, হূদয়ের সীমান্তে আসলে কাঁটাতার থাকে না।কিন্তু ক্লাইম্যাক্স এখানেও। মুম্বাইয়েই যেমন দেখা গেল কট্টরপন্থীরা কুশপুতুল পোড়ালেন সানিয়ার। শিবসেনারা তো এমনও দাবি তুলল, সানিয়ার হূদয় নাকি স্পন্দিত হয় পাকিস্তানের জন্যই! সানিয়ার জীবন নিয়ে বলিউডে সত্যি সত্যিই সিনেমা বানানো হচ্ছে। সোনম কাপুর করবেন সানিয়ার চরিত্র। চিত্রনাট্যের রসদের জন্য এই কয়দিন ঘটনাপ্রবাহ তো যথেষ্ট!বোম্বের বলিউড হোক লাহোরের ললিউড, সিনেমার শেষটা মিলনাত্মক হওয়া চাই-ই চাই। সানিয়া-শোয়েবের প্রেমকাহিনির শেষটাও কি...।দ্বিতীয় অধ্যায়দিদিয়ের দেশমের জন্যই আসলে অপেক্ষায় ছিল নিয়তি। দেশম অলিম্পিক মার্শেইয়ে ফিরলেন। অন্য ভূমিকায় অবশ্য কোচ হিসেবে। অবশেষে ফরাসি ফুটবলে সবচেয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ১৭ বছর পর কোনো শিরোপা ঘরে তুলল মার্শেই। বোর্দোকে ৩-১ গোলে হারিয়ে জিতল লিগ কাপ।মার্শেইয়ের আগের শিরোপাটি এসেছিল ১৯৯৩ সালে। এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেছিল তাঁরা। সেবার দলের অধিনায়ক ছিলেন এই দেশমই। এই ১৭টি বছরে লিগে চারবার রানার্সআপ হয়েছে তাঁরা। কিন্তু শিরোপা ধরা দেয়নি। দেশমকে কোচ বানাতেই ভাগ্য পাল্টে গেল। আগের ১৬ জন কোচ যা পারেনি, প্রথম দফাতেই সেই সাফল্য এনে দিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এ সাবেক মিডফিল্ডার।দেশমের এ সাফল্যের পর অনেকেই বলাবলি করছেন, জিনেদিন জিদানেরও কোচিংয়ে আসা উচিত। শীর্ষ পর্যায়ের ফুটবল দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলে গেছেন। ফ্রান্সকে ’৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপ এনে দেওয়া জিদান অবশ্য জানিয়েছেন, কোচ হওয়ার জন্য এখনই প্রস্তুত নন। তবে ভবিষ্যতে যেকোনো দলের কান্ডারির দায়িত্বে দেখা যেতে পারে, সেই আভাসও দিয়েছেন জিজু। নিজেকে কোচ হিসেবে তৈরি করার প্রস্তুতি কিন্তু শুরু করেই দিয়েছেন। রিয়াল মাদ্রিদ সভাপতির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ধীরে ধীরে সব শিখে নিতে চান, ‘আমার বয়স এখন ৩৮। সামনে এখনো অনেক সময়। ধীরে ধীরে আমি সব শিখে নিতে চাই। জানতে চাই, ক্লাবে সবকিছু কীভাবে চলে।’ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম গ্যালাকটিকোসের অপরিহার্য সদস্য ছিলেন। রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে তাঁকে জুভেন্টাস থেকে কিনে এনেছিল রিয়াল। আবারও যখন পেরেজ দ্বিতীয় নক্ষত্রপুঞ্জ গড়ে তুলছেন, পরামর্শক হিসেবে জিজুকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে তাঁর।পর্দার পেছন থেকেই আপাতত কাজ করবেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়, তবে সেদিন হয়তো আর বেশি দূরে নেই, ডাগআউটে নিশ্চল দাঁড়িয়ে ছক কষতে দেখা যাবে তাঁকে। রাজীব হাসান