শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাভ’ মানেই শূন্যসময়টা আসলে গোলমেলে। ভালোবাসার পক্ষে খুবই প্রতিকূল। বিশেষ করে ক্রীড়াঙ্গনে তো প্রেম-ভালোবাসার দুর্দিনই চলছে। টাইগার উডসের সংসারে ভাঙনের সুর। গ্রেগ নরম্যানের সঙ্গে ছাড়াছাড়িই হয়ে গেল ক্রিস এভার্টের। ওদিকে নিকোলাই ডেভিডেঙ্কোর সঙ্গে নাকি মন কষাকষি চলছে তাঁর স্ত্রী ইরিনার।এমন সময়ে মন খারাপের এক ঝলক গুমোট বাতাস যেন ছুঁয়ে গেল সানিয়া মির্জার হূদয়ে। বিয়ে করলে টেনিসই ছেড়ে দেবেন বলেছিলেন। কিন্তু ২৩ বছর বয়সী সানিয়ার সঙ্গে টেনিসের বন্ধন অটুটই থাকছে। কারণ টেনিসের সঙ্গে নয়, আপাতত সানিয়া সম্পর্ক ছিন্ন করলেন তাঁর হবু বরের সঙ্গেই। গত জুলাইয়ে বাল্যবন্ধু সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। কিন্তু ছয় মাসের মাথায়ই ভারতীয় টেনিস তারকার উপলব্ধি হলো, এই সম্পর্ক টেকার নয়।‘আমরা অনেক বছর ধরেই বন্ধু। কিন্তু বাগদত্ত বা বাগদত্তা হয়ে থাকার সময়ই আসলে আমরা আবিষ্কার করলাম, আমাদের দুজনের মধ্যে বিস্তর ফারাক। সোহরাবের জীবনের প্রতি শুভ কামনা রইল’—নিজের শহর হায়দরাবাদ থেকে পাঠানো বিবৃতিতে জানিয়েছেন সানিয়া। নিরেট কাগজে পাঠানো সে বিবৃতিতেও যেন ঠিকরে বেরোচ্ছিল হূদয়ের রক্তক্ষরণ।দুই পরিবারের উপাধিই মির্জা। শুধু তা-ই নয়, সোহরাবের সঙ্গে সানিয়ার বন্ধুত্ব সেই স্কুল থেকে। বিয়ের এই সম্পর্কের মাধ্যমে দুই পরিবার আরও কাছাকাছি চলে আসত। যদিও সানিয়ার বাবা ইমরান মির্জা বলছেন, এই সিদ্ধান্তের পরও দুই পরিবারের সম্পর্ক অটুট থাকবে, ‘বাগদান বিয়েতে না গড়ালেও আমাদের বন্ধুত্ব থেকে যাবে।’ সোহরাবের বাবা আদিল মির্জাও বলেছেন, ‘আমরা আমাদের সন্তানদের সুখের কথা ভেবেই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছি।’২০০৫ সালে প্রথম ভারতীয় হিসেবে ডব্লুটিএর ট্যুর শিরোপা জেতার পর রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তখনকার ১৮ বছর বয়সী সানিয়া। ২০০৭ সালে ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং ২৭ নম্বরেও উঠে আসেন। সিঁড়ি বেয়ে আরও ওপরে উঠে আসার বদলে এর পর থেকেই ইনজুরির কারণে ধাপে ধাপে নিচে নামতে থাকেন।জীবনের ক্ষেত্রে টেনিসের নিয়মকানুনই বুঝি খেটে গেল সানিয়ার জন্য, যেখানে ‘লাভ’ মানে আসলে ‘শূন্য’!পরাজিত ডিকেন্সডেভিড বেকহামের সঙ্গে লড়াইটাতে হেরেই গেলেন চার্লস ডিকেন্স! ভাবছেন, এই ডিকেন্সটা আবার কোন ডিকেন্স? তুমি কোন কাননের ফুল? ডিকেন্সের সঙ্গে ডিফেন্সের মিল আছে ভালো। তবে কি এই অখ্যাত ফুটবলার খেলেন রক্ষণভাগে? বেকহামের সঙ্গে তাঁর লড়াইটাই বা কিসের?এ জন্যই তো বলা, বেকহামের সঙ্গে লড়াইতে হেরে গেছেন ডিকেন্স। এখনো যদি চিনে না থাকেন, তবে বিনয়ের সঙ্গে জানাই, মিস্টার ডিকেন্স একসময় লেখালেখি করতেন আর কি। আগের বাক্যে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্লাসিক উপন্যাসগুলোর জন্মদাতা সম্পর্কে এমন কথা না লিখে উপায় কী বলুন। খোদ নিজের দেশ ইংল্যান্ডেই যে আর কল্কে পাচ্ছেন না ওলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, আ টেল অব টু সিটিজ-এর স্রষ্টা!ইংল্যান্ডের শিশু-কিশোরেরা ধ্রুপদী উপন্যাস পড়ছে কি না, সেটি জানতে একটা জরিপ করা হয়েছে সম্প্রতি। সেখানেই জানতে চাওয়া হয়েছিল ‘ফাগিন’ নামের কাউকে তারা চেনে কি না। অলিভার টুইস্ট-এর এই বিখ্যাত চরিত্রটিকে ইংল্যান্ডের প্রতি ছয়জনের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চিহ্নিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে!শুধু তা-ই নয়, ৮ থেকে ১০ বছর বয়সীর ওপর পরিচালিত ওই জরিপের ফল সব মিলে ভয়াবহ। টুয়েন্টি থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি নাকি জুল ভার্নের ক্লাসিক উপন্যাস নয়; আমেরিকান আইডল, দি এক্স ফ্যাক্টরের বিচারক সাইমনর কাওয়েলের আত্মজীবনী! সেটিও বলেছে ১০ শতাংশ। বাকি ৬০ শতাংশ শিশু-কিশোর এই উপন্যাসটির নামই শোনেনি কোনো দিন।ধ্রুপদী কিশোর উপন্যাসে তাদের যতটা অনীহা, ঠিক ততটাই আগ্রহ হ্যারি পটার সিরিজে। শুধু তা-ই নয়, ডেভিড বেকহামের আত্মজীবনী মাই সাইড সম্পর্কে জানে প্রতি তিনজনের একজন।বেকহামের সঙ্গে সত্যিই পেরে উঠলেন না চার্লস ডিকেন্স! রাজীব হাসান