শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভস্য শীঘ্রম্দেখতে শান্ত-সুবোধ এক বালক। অবয়বে এখনো কৈশোরের ছাপ। চোখে পৃথিবীটাকে নতুন করে আবিষ্কারের কৌতূহল। এই হলেন লিওনেল মেসি। আসলেও তা-ই। ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠের বাইরের ‘কীর্তি’ নিয়ে নিত্যনতুন কত খবর বেরোয় হররোজ। অথচ মেসিকে জড়িয়ে একটি বিতর্কের কথা মনে করে দেখুন, পাবেন না।তাই বলে কিন্তু এমনও নয়, ভাজা মাছ তিনি উল্টে খেতে জানেন না। মেসিও দিব্যি প্রেম করে বেড়াচ্ছেন। আর শুধু প্রেম কেন, রোজারিওর ২২ বছর বয়সী ছেলেটা বিয়ের পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছেন! এ বছরের শেষে সংসারজীবন শুরু করতে চান। তবে তার আগে সেরে ফেলতে চান গুরুত্বপূর্ণ একটা কাজ—বিশ্বকাপ শিরোপা জয়। আনতোনেলা রোকুজ্জোকে তিনি কথা দিয়েছেন, বিশ্বকাপ জিতলেই বিয়ে!রোকুজ্জোর সঙ্গে প্রেম করছেন বছর দুয়েক হলো। কেমন চালু চিন্তা করে দেখুন, সেই খবর তিনি হাপিশ করে রেখেছিলেন গত বছর পর্যন্ত। এদিকে মেসির প্রেমিকার খোঁজে গুজুবে সাংবাদিকেরা হয়রান। নিজের পাড়ার মেয়ে মাকারেনা লেমস থেকে শুরু করে আর্জেন্টাইন মডেলকন্যা লুসিয়ানা সালাজার—কতজনের সঙ্গে মেসির কথিত প্রেমের গল্প ফেঁদে বসা হলো। মেসি শুধু মিটিমিটি হেসেছেন।অবশেষে সাংবাদিকদের নিস্তার দিয়ে নিজেই গত বছর শুরুর দিকে জানিয়েছেন, ‘ওর সঙ্গে প্রেম করছি এক বছর হয়ে গেল। কিন্তু কেউই বুঝতে পারেনি। লোকে ওর সঙ্গে আমাকে আগেও দেখেছে। কিন্তু কেউ সন্দেহ করতে পারেনি। সিটজেস কার্নিভালে (স্পেনের একটি উৎসব) যে পাপারাজ্জিরা আছে সেটি আমি বুঝতে পারিনি। সেখানে আমরা না গেলে কেউ বুঝতেও পারত না। এখন সবাই ব্যাপারটা জানে।’প্রেম দু বছর ধরে করলেও ২০ বছর বয়সী রোকুজ্জো তাঁর সেই ছেলেবেলার বন্ধু। মেসি নিজেই জানিয়েছেন, ‘ওকে আমি সেই পাঁচ বছর বয়স থেকেই চিনি।’ রোকুজ্জো অবশ্য কেউকেটা গোছের কোনো তারকা-টারকা নন। নেহাতই সহজ-সরল একটা মেয়ে। এই ভালো। মেসির সঙ্গে জুটিটা তাঁর জমবে বেশ। মেসির প্রথম ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের সমর্থক। এই ক্লাবে ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত খেলেছেন মেসি। ওল্ড বয়েজে তাঁর বন্ধু লুকাস স্কাগলিয়ার বোন রোকুজ্জো।চেনাজানাটা তাই অনেক দিনের। এখন তো প্রণয় পরিণত হতে চলেছে পরিণয়ে। তবে মেসির ওই এক শর্ত, আগে জিততে হবে বিশ্বকাপ। নিজে আর্জেন্টিনার বলে রোকুজ্জো প্রাণপণে আগামী বিশ্বকাপে এমনিতেই দলকে সমর্থন দিয়ে যাবেন। কিন্তু মেসির এমন শর্ত জুড়ে দেওয়ার পর তাঁর সমর্থনটাও দ্বিগুণ জোরাল না হয়ে পারেই না!বত্রিশে ‘বুড়ো’ নয়মাত্র ২০ বছর বয়সেই রণক্লান্ত হয়ে টেনিসকে বিদায় জানিয়ে দিলেন নিকোল ভাইদিসোভা। কী আশ্চর্য দেখুন, তাঁর অবসর ঘোষণার মাত্র দিন কয়েকের মধ্যেই প্রথম এটিপি মাস্টার্স শিরোপা জিতলেন ইভান লুবিচিচ, গত ১৯ মার্চ ৩২ বছরে পা দিয়েছেন যিনি!জন্মদিনের সবচেয়ে ভালো উপহারটা এক দিন পর নিজেই নিজেকে দিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলস বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে হারিয়ে দিয়েছেন অ্যান্ডি রডিককে। এর আগে একই টুর্নামেন্টে তাঁর শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে বিদায় করে দিয়েছেন টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে। একই আসরে তিন সাবেক এক নম্বরকে হারিয়ে দেওয়া—চাট্টিখানি কথা নয় মোটেও। ৩২-এ পা দিয়ে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করছেন। রক্তে নব তারুণ্যের দোলা। বয়সকে দেখাচ্ছেন বুড়ো আঙুল। ক্যারিয়ারের যখন মধ্যগগন, তখন বেশ কিছু দিন টেনিস থেকে দূরে সরে গিয়েছিলেন লুবিচিচ। এটিপি মাস্টার্স শিরোপাটি হাতে তোলার পর সেই হারানো সময়ের জন্য মন খারাপ হয়ে গেল ক্রোয়েশিয়ার এই খেলোয়াড়ের, ‘আমার ক্যারিয়ারের দিকে তাকিয়ে মনে হয়, আমি মিস করেছি ওই সময়টা।’ ২০০৬ সালে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ তিন নম্বরে উঠে এসেছিলেন। তার পরও টেনিস থেকে যেন হারিয়েই গিয়েছিলেন। র্যাঙ্কিংয়ের ২৬ নম্বরে থেকে শুরু করেছিলেন এই টুর্নামেন্ট। অংশগ্রহণই বড় কথা—মন্ত্রটাই ছিল যাঁর সম্বল, সেই দিনের একের পর এক তারকা বধ করে জন্ম দিলেন সত্যিকারের রূপকথার। নাদালকে তো বহু দিন বাদে র্যাঙ্কিংয়ের চার নম্বরে টেনে নামিয়েছেন তিনিই। সব মিলে ক্যারিয়ারে এটা লুবিচিচের দশম শিরোপা। উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে। অপয়া তেরকেই নিজের সৌভাগ্য মানছেন। লুবিচিচকে প্রেরণা মানা উচিত সবার। অন্তত ভাইদিসোভার। রাজীব হাসান