শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়ানিয়াশোয়েব মালিক আর সানিয়া মির্জার বিয়ের দাম কত জানেন? সাড়ে ছয় কোটি রুপি!অনেকে অবাক হয়েছেন। অনেকে অঙ্ক মেলানোর চেষ্টা করছেন, বিয়েতে কীভাবে আর্থিক লাভ-ক্ষতির হিসাব আসে? ‘লাভ’ তো একটা আছেই। সে তো জাগতিক হিসাব-নিকাশের নয়, এই ‘লাভ’ তো ‘এল-ও-ভি-ই’। কিন্তু মালিক-সানিয়া গাঁটছড়া বাঁধায় সোজা অঙ্কে সাড়ে ছয় কোপি রুপি লাভের কথা তো শুরুতেই জানিয়ে দেওয়া হলো। বিষয়টা খোলাসা করা দরকার।আন্তর্জাতিক, নিদেন এই উপমহাদেশে তারকা-মূল্য আছে পাকিস্তানের এমন তারকাদের মধ্যে এক থেকে পাঁচেই থাকবেন মালিক। বিশেষ করে করপোরেট দুনিয়ায় অতি উত্তম পাত্র তিনি। দেখতে সুদর্শন। মারকাটারি ক্রিকেটের জয়গান চলছে, তিনিও এর সঙ্গে বেশ ভালো যান। সব মিলে তাঁকে কোনো পণ্যের মডেল হিসেবে দাঁড় করিয়ে দিলে বিক্রিবাট্টা বাড়বে বৈ কমবে না।সানিয়ার লড়াইটা একটু কঠিন। তাঁর প্রতিদ্বন্দ্বী যে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো বলিউড তারকা। তার ওপর তাঁর সেই সুদিনও আর নেই। কোর্টে ফর্ম পড়তির দিকে। র্যাঙ্কিংয়েও তিনি নেমে যাচ্ছেন তলানিতে। তার পরও সানিয়া ভারতের সেরা তারকাদেরই একজন। এবার দুই মিলিয়ে যোগ করুন, কত হয়? আপনার হিসাব করতে কষ্ট হচ্ছে। কিন্তু ‘ব্র্যান্ড ভ্যালু’ নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান বলছে, ‘শোয়ানিয়া’ (শোয়েব+সানিয়া) ব্র্যান্ডের দাম এখন সাত কোটির কাছাকাছি।দামটা বাড়তে পারে আরও। সেটাই বলছিলেন ভারতে ‘অ্যাড গুরু’ নামে পরিচিত প্রহ্লাদ কাক্কড়, ‘সানিয়া যদি ভালো টেনিস খেলতে শুরু করে, আর শোয়েবও যদি ভালো ক্রিকেট খেলে, অবশ্যই এদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে। শুধু ভারতে নয়; বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও।’আরেক বিশেষজ্ঞ দিলীপ চেরিয়ান বলছেন, কদিন আগ পর্যন্ত বিজ্ঞাপনে সানিয়ার উপস্থিতি আগের চেয়ে কম আকর্ষণ করত। কিন্তু বিয়ে ঘিরে মিডিয়ায় যে তুমুল শোরগোল, তাতে আখেরে একদিক দিয়ে তাঁর লাভই হয়েছে। সানিয়াকে নিয়ে নতুন করে আগ্রহী ভারতের সাধারণ মানুষ। তা ছাড়া মালিক তো এক অর্থে ভারতের বিপণন-দুনিয়ায় আনকোরাই। এই দুজন মিলে তাই দারুণ এক জুটি গড়ে তুলতে পারেন।তবে সাময়িক এই উত্তেজনা কিন্তু একসময় থিতিয়ে আসবেই। মিডিয়াও স্বভাব অনুযায়ী অন্য ‘আইটেম’ খুঁজবে। শোয়ানিয়া ভ্যালুর দর উচ্চমুখী করে রাখতে চাইলে ভালো খেলতে হবে দুজনকেই।সব কথার আসল কথা, সংসার জীবনে এই দুজনকে হতে হবে সুখী দম্পতি!বছর দশ পরঠিক ১০ বছর আগে ক্রিকেটের ভিত নাড়িয়ে একটা খবর দিয়েছিল দিল্লির পুলিশ। উন্মোচিত হয়ে পড়েছিল ক্রিকেটের দগদগে এক ক্ষত। ‘হ্যালো হাই হানসি’ প্রতি-উত্তরে, ‘হ্যালো হাই সঞ্জয়’—এই দিয়ে শুরু এক টেলিফোন বাক্যালাপ দিয়ে দিল্লির পুলিশ প্রমাণ করে দিয়েছিল, দক্ষিণ আফ্রিকার তখনকার তারকা অধিনায়ক হানসি ক্রনিয়ের সঙ্গে ‘সুসম্পর্ক’ চলছে বাজিকরদের! ২০০০ সালের ৭ এপ্রিল, ক্রিকেটের ইতিহাসে উন্মোচিত হয় এক কালো অধ্যায়; একই দিন ছিল ক্রনিয়ের বিবাহবার্ষিকীও!কেঁচো খুঁড়তে গিয়ে একে একে বেরিয়ে আসে আজদাহা। শেন ওয়ার্ন, মোহাম্মদ আজহারউদ্দিন, মার্ক ওয়াহ, হার্শেল গিবস, অজয় জাদেজার মতো তারকাদের সঙ্গে বাজিকরদের ঘনিষ্ঠ সম্পর্ক ফাঁস হয়ে যায়। জানা যায়, টাকার বিনিয়মে কীভাবে ম্যাচ ছেড়েছেন খেলোয়াড়রা। কলঙ্ক ঠিকই, আবার একদিক দিয়ে সেই ঘটনা ক্রিকেটের জন্য ছিল ইতিবাচকও। বিষবৃক্ষ আরও বড় হয়ে ওঠার আগেই সেটাকে সমূলে ছেঁটে দেওয়া গেছে। কিছু কিছু আগাছা হয়তো এখনো আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো নয়। অন্তত ১০ বছর আগের মতো পরিস্থিতি আর কখনোই ক্রিকেটে তৈরি হবে না বলেই বারবার আশ্বস্ত করে যাচ্ছে আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিট।পাকিস্তানের ক্রিকেটে অবশ্য এখনো মাঝেমধ্যে থেমে থেমে ওঠে সেই গুঞ্জন। তবে ভারতের ক্রিকেট এখন সেই কলঙ্ক থেকে মুক্ত। আর এর জন্য সিংহভাগ কৃতিত্ব দাবি করেন মনোজ প্রভাকর। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাজিকরদের সম্পৃক্ততার কথা ফাঁস করে দিয়েছিলেন এই সাবেক পেসার। পরে অবশ্য আঙুল উঠেছে তাঁর দিকেও। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেট ক্যারিয়ারের সাঙ্গ সেখানেই।বিশ্ব কাঁপিয়ে দেওয়া সেই ঘটনার সাক্ষী এক দশক পর বলছেন, ‘কী লাভ পুরোনো কাহিনি নতুন করে ঘেঁটে? যেভাবে আছে সে রকমই থাকুক না।’৩৯টি টেস্ট আর ১৩০টি ওয়ানডে খেলা প্রভাকর শোরগোল ফেলে দিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধেও অভিযোগ করে। জানিয়েছিলেন, তাঁকে ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ২৫ লাখ রুপি সেধেছিলেন কপিল! আজও নিজের সেই দাবির সপক্ষে অটল অবস্থান তাঁর। এবং প্রকাশ্যে যেসব মন্তব্য করেছেন, তা নিয়ে কোনো আক্ষেপও নেই প্রভাকরের, ‘দেখুন, কাউকে না কাউকে তো অচলায়তন ভাঙতেই হতো। এখন যে খেলাটা এত স্বচ্ছ অবস্থায় আছে, এটা তো আমার জন্যই। যখন আমি ভারতের খেলা দেখি, আমি নিশ্চিত থাকি, এই দলের কেউ ইচ্ছে করে খারাপ খেলছে না।’সবাই সুখেশান্তিতে বেঁচেবর্তে আছে। আফসোস, কেন্দ্রীয় চরিত্রে ছিলেন যিনি, সেই ক্রনিয়েই নেই। নিজের জীবনটাকে পাপমুক্ত করার ব্রত নিয়েছিলেন। কিন্তু ২০০২ সালে বিমান দুর্ঘটনায় নিহত হন ক্রিকেটের আধুনিকায়নের অন্যতম এই পথিকৃত্। রাজীব হাসান