শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারে বাংলা নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের অংশ হিসেবে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্মৃতিবাহী গ্লোব থিয়েটারের আয়োজনে এ বছর অনুষ্ঠিত হয় শেক্সপিয়ার নাট্যোৎসব। অলিম্পিকের সঙ্গে সংযুক্ত বলে এই উৎসব ‘থিয়েটার অলিম্পিক’ নামেও অভিহিত হয়েছে। কেননা শেক্সপিয়ারের নাটক নিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎসব এটি। পৃথিবীর মোট ৩৭টি ভাষায় এখানে শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশের নাট্যদল ঢাকা থিয়েটার প্রযোজিত দ্য টেম্পেস্ট। ফলে সেদিন গ্লোব থিয়েটারে উপস্থিত বাঙালিদের মধ্যে ছিল অন্য রকম এক গর্ব। ষোড়শ শতকে যে মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন স্বয়ং শেক্সপিয়ার, এ বছর সেই মঞ্চে তাঁর নাটক মঞ্চস্থ করল ঢাকা থিয়েটার। বাংলাদেশ ও বাংলা ভাষার জন্য এটি কম সম্মানের নয়।রুবাইয়াৎ আহমেদের অনুবাদ ও রূপান্তরে দ্য টেম্পেস্ট নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। গ্লোব থিয়েটারে ৭ ও ৮ মে পরপর দুই দিন এটি মঞ্চস্থ হয়েছে। ভাষা ভিন্ন হলেও দর্শকেরা খুবই ভালোভাবে গ্রহণ করেছেন প্রযোজনাটি। শেক্সপিয়ারকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় উৎসবে নাট্যপ্রযোজনা করতে পেরে বাংলাদেশি হিসেবে আমরা খুবই উদ্দীপ্ত। বাংলা নাটকের ক্ষেত্রে এটি একটি বড় অর্জন বলে আমি মনে করি। আলতাফ শাহনেওয়াজ