শেখ মামুন খালেদ ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হলেন সেনাবাহিনীর লজিস্টিক এরিয়া (লগ এরিয়া) কমান্ডার মেজর জেনারেল শেখ মামুন খালেদ। আজ রোববার সেনা সদর এ-সংক্রান্ত আদেশ জারি করে। নতুন মহাপরিচালক কাল যোগদান করতে পারেন বলে জানা গেছে।সেনা সূত্র জানায়, গত ১২ জুন ডিজিএফআইয়ের মহাপরিচালক লে. জেনারেল মোল্লা ফজলে আকবরকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়। এরপর সংস্থার পরিচালক (এফএসআইবি) ব্রিগেডিয়ার জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ মহাপরিচালকের (অফিসিয়েটিং) দায়িত্ব পান।নতুন মহাপরিচালক শেখ মামুন খালেদ এর আগে ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। গত বছরের (২০১০) ১২ ডিসেম্বর তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে লগ এরিয়া কমান্ডার পদে যোগদান করেন।