শেখ মুজিবকে জাতির পিতা মানবে না জনগণ: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে। এ কারণে সরকার চাইলে সংবিধানে পরিবর্তন আনতে পারে। তবে মনে রাখতে হবে, জনগণ এসব মেনে নেবে না।১ সেপ্টেম্বর বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভাটির আয়োজন করা হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মধ্যে আছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।