শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট খয়রা সূর্যোদয় মডেল ক্লাব জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় খয়রা সূর্যোদয় মডেল ক্লাব ১-০ গোলে জয়ী হয়েছে।৭ ডিসেম্বর বাগমারা পাইলট স্কুলের মাঠে তাহেরপুর খয়রা সূর্যোদয় মডেল ক্লাব ও আনোলিয়া কনফিডেন্স ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে খয়রার বাবলু একটি গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত খেলা কোনো দিকে গড়াইলে উভয় পক্ষ ফলাফল নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ১-০ গোলে খয়রা সূর্যোদয় মডেল ক্লাব জয়ী হয়।খেলাটি পরিচালনা করেন আফজাল হোসেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, এস এম মজিবুর রহমান, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, সাইফুল ইসলাম মৃধা, জাহেদুল হক, মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, ১৬টি দল খেলায় অংশ নিলেও আটটি দল টুর্নামেন্টে টিকে রয়েছে।