শেখ রাসেল স্মৃতি সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ নভেম্বর শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, রায়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মিল্লাত, মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা বুলবুল, শাকিল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।