শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সেলিমের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।জানা যায়, ২০০৮ সালের ২৩ এপ্রিল অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেন। যথাযথভাবে মামলা দায়ের না করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালের সেপ্টেম্বরে সেলিম হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই বছরের ১৫ সেপ্টেম্বর মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল জারি করেন। আজ রুলের শুনানি শেষে আদালত রায় দেন।