শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর অফিসে তাঁর ব্যক্তিগত সচিব (২) সেলিমা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র তুলে দেন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ ও সহকারী ব্যক্তিগত সচিব সুরুতুজ্জামান।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতার পার্টির আয়োজন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ছাড়াও সরকারদলীয় অন্যান্য নেতা ও মন্ত্রীদের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে তারা।এর আগে গত রোববার খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।—ইউএনবি