শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে: টুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘ওয়ান ইলেভেন সৃষ্টি করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে উচ্ছেদ ও হত্যার চেষ্টা করা হয়েছিল। এখনও তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে।’ তিনি এ ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনার চাটমোহরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন। চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে।’