শেখ হাসিনার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল তৈরি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি হল তৈরি করা হবে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি করা এ হলের ৫২৫ জন ছাত্রীর থাকার ব্যবস্থা থাকবে। গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের ২৯তম সিনেটে এ সিদ্ধান্ত হয়েছে।আজ শুক্রবার বিকেলে বার্তাসংস্থা ইউএনবিকে এ কথা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরিফ এনামুল হক।পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার নামে একটি গবেষণা কেন্দ্রও তৈরি করা হবে। এ গবেষণা কেন্দ্র তৈরি করতে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা।