শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। এর পরও জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখছেন। আজ শনিবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে ‘হাঁড়িভাঙ্গা’ আমের সাত দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, কৃষকেরা সাধারণ মানুষ। তাঁদের উত্পাদিত আম বিশ্ববাজারে পরিচিতি করে বাজারজাত করে তুলতে হবে আমাদেরকেই। বিদ্যুত্ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আসার আগে গত সাত বছরে দেশে নতুন করে কোনো বিদ্যুত্ উত্পাদন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুত্ উত্পাদন বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, আগের সরকারের আমলে শিক্ষার্থীরা যথাসময়ে বই পায়নি। এই সরকার ক্ষমতায় আসার পর বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সক্ষম হয়েছে। এই সরকার সমুদ্র জয় করেছে। মিঠাপুকুর উপজেলা পরিষদ এই মেলার আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ প্রমুখ।