শেখ হাসিনার সঙ্গে বান কি মুনের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ আবুধাবিতে আমিরাত হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাত্কালে জাতিসংঘ মহাসচিব সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশের অগ্রগতির উচ্চ প্রশংসা করেন।মুন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাসদস্যদের অংশগ্রহণেরও প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকসংখ্যক বাংলাদেশি সেনাসদস্য নেওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ ব্যক্ত করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।