শেখ হেলাল ও তাঁর চার ভাইকে মামলা থেকে খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুঙ্গীপাড়া পরিবহন লিমিটেডের বার্ষিক হিসাব দাখিল না করার অভিযোগে করা মামলা থেকে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল ও তাঁর চার ভাইকে খালাস দেওয়া হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত আজ রোববার বিকেলে এই আদেশ দেন।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জয়েন্ট স্টক কোম্পানির ডেপুটি রেজিস্ট্রার আবদুল মান্নান আদালতে এই মামলা দায়ের করেছিলেন।অভিযোগ করা হয়, টুঙ্গীপাড়া পরিবহন লিমিটেড নামের প্রতিষ্ঠানটি নিবন্ধিত হওয়ার পর বার্ষিক হিসাব দাখিল না করায় এ মামলা করা হয়।