শেখ হেলাল দম্পতির সাজা বাতিল করলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন মামলায় আওয়ামী লীগের নেতা ও সাংসদ শেখ হেলাল দম্পতির সাজা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।দুদকের কৌঁসুলি খুরশীদ আলম জানান, সাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল সিদ্ধান্ত দুদক নেবে। তিনি আপিল হওয়া উচিত বলে মন্তব্য করেন। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে হেলাল দম্পতির বিরুদ্ধে রমনা থানায় দুদকের উপপরিচালক মঞ্জুর আহমেদ মামলা করেন। ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে শেখ হেলালকে ১৩ বছর আর রুপা চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ আপিলের শুনানি শেষে আদালত এ রায় দেন।