শেখার জন্য শিক্ষকতা থেকে বিরতি নিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে লেজার ভিশন থেকে এসেছে চম্পা বণিকের অ্যালবাম স্বপ্নের আঙ্গিনায়। কথা হলো চম্পার সঙ্গে। প্রথম অ্যালবাম এসেছে। কেমন লাগছে?অন্য রকম অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর আগে বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমার দুটি মিক্সড অ্যালবাম এসেছে—নজরুলসংগীত নিয়ে বাজুক প্রাণে বাংলা গান আর অন্যটি তিন কবির গান নিয়ে। স্বপ্নের আঙ্গিনায় আমার মৌলিক গানের প্রথম একক অ্যালবাম। বেশির ভাগ গানের কথা ও সুর করেছেন বিশ্বরূপ ঘোষ দস্তিদার। আরও আছেন গৌতম ঘোষাল। আর সংগীতায়োজন করেছেন পার্থ পাল। অ্যালবামটির কাজ করেছি কলকাতার স্টুডিওতে। স্বপ্নের আঙ্গিনায় অ্যালবামে আমি সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখে গান করেছি। আর কোনো অ্যালবামের কাজ করেছেন?ঈদে একটি মিশ্র অ্যালবাম বাজারে এসেছে। নাম না বলা কথা। এখানে আবার আমার গানটি একেবারেই আলাদা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী।শিক্ষকতার খবর কী?ছায়ানটে নজরুলসংগীত বিভাগে আমি প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছি। এরপর ছায়ানটে নজরুলসংগীত বিভাগে শিক্ষকতা করেছি। তবে গান শেখাতে গিয়ে মনে হলো, আরও শেখা দরকার। আমার শেখার আগ্রহটা একটু বেশি। সেই ভাবনা থেকেই শিক্ষকতা থেকে আপাতত বিরতি নিয়েছি।আপনি তো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন?হ্যাঁ। আমি ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রথম পর্বে মাতৃত্বজনিত কারণে বিদায় নিয়েছিলাম। তারপর আমার জায়গায় আরেকজন প্রতিযোগী স্থান পায়। পরে কর্তৃপক্ষ আমাকে ‘বেস্ট পার্সোন্যালিটি পুরস্কার’ দেয়। এই প্রতিযোগিতার পরের আয়োজনেও আমি অংশ নিয়েছিলাম।কাদের কাছে গান শিখছেন?আমার গানের গুরু মঞ্জু দে ও অনুপ বড়ুয়া। ওনাদের জন্য আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। এ ছাড়া কিছুদিন আগে বেঙ্গল ফাউন্ডেশনের সহায়তায় আমি ওস্তাদ মাশকুর আলী খানের কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নেওয়ার সুযোগ পেয়েছি।