শেখেরটেকে ব্যবসায়ীর বাসায় চুরি, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার শেখেরটেকে পিয়ারা পারভীন নামের এক ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা গত বুধবার ওই বাসা থেকে টাকা ও অলংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।আদাবর থানায় দায়ের হওয়া মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার সকালে পিয়ারা পারভীন শেখেরটেকের ১১ নম্বর সড়কের ১ নম্বর বাসাটি তালা দিয়ে ব্যবসায়িক কাজে বের হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ফিরে দেখেন বাসায় ঢোকার দরজাটি ভেতর থেকে লাগানো। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তিনি ভেতরে ঢোকেন। এ সময় দেখা যায়, বাসার পশ্চিম পাশের একটি গ্রিল কাটা। মালামাল মেঝেতে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। তিনি খোঁজ করে দেখেন, তাঁর বাসা থেকে বাড়ির দলিল, ৮০ হাজার টাকা, পাঁচ ভরি অলংকার ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে।মামলায় বলা হয়, পিয়ারা পারভীনের সঙ্গে তাঁর ফ্ল্যাটের মালিক প্রকৌশলী আহম্মদ আবদুল মজিদের দ্বন্দ্ব চলে আসছে। এই চুরির পেছনে ফ্ল্যাটের মালিকের হাত রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।