শেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীর্থরা ডাকে ‘ওয়াটো’ বলে। বাংলাদেশের খেলোয়াড়েরা তাঁকে এর পর থেকে বলবেন ‘ওয়াট’। শেন ওয়াটসন যেন ব্যাট হাতে হাজার ওয়াটের বৈদ্যুতিক শকই দিয়ে গেলেন! বিশ্বকাপটা ঠিক তাঁর মনমতো হয়নি। ওয়াটসন যে সেই ঝাল মেটাতে পারেন বাংলাদেশের ওপর দিয়ে, সেই শঙ্কা ছিলই। পূর্বাভাস দিলেন প্রথম ম্যাচেই। কিন্তু দ্বিতীয় ম্যাচে উঠল, না ঝড় নয়, সুনামি! ছক্কা মারার কাজটা যেন কত সহজ। গড়ে ফেললেন এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড। গরমের মধ্যে দৌড়াতে ভালো লাগছিল না বলেই নাকি দাঁড়িয়ে থেকে পেটাতে চেয়েছেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যেন শীতকালেই খেলে!