শেফালী হত্যা মামলা: চাঁদপুরে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে শেফালী হত্যাকাণ্ড মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ ও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহির আলী এ রায় দেন।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা গ্রামের আবুল কালাম ও শাহ আলম।আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২২ জুলাই হাইমচর উপজেলার ইশানবালাচর থেকে শেফালী আক্তার (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন। তদন্তে জানা যায়, শেফালীকে আসামিরা অপহরণের পর গণধর্ষণ শেষে হত্যা করে এবং ইশানবালাচরের জঙ্গলে ফেলে দেয়।