শেভরনের বিরুদ্ধে মামলা করবে ইকুয়েডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনায় তেল ও গ্যাস অনুসন্ধানবিষয়ক মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের সম্পদ জব্দ করার আবেদন জানিয়ে ইকুয়েডরের একটি গ্রুপ মামলা করবে। গতকাল বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইকুয়েডরের গ্রুপটি অভিযোগ করে, শেভরন আমাজান অঞ্চলে তিন দশক ধরে ভূমিদূষণ করে যাচ্ছে। গত বছর ইকুয়েডরের একটি আদালত শেভরনকে প্রাকৃতিক ক্ষয়ক্ষতির জন্য এক হাজার ৯০০ কোটি ডলার জরিমানা করেন।ইকুয়েডরে শেভরনের সম্পদ সীমিত হওয়ায় বিবাদীরা তা ফেরত পেতে আর্জেন্টিনায় আদালতের রুলিং পাওয়ার চেষ্টা করছেন। শেভরন ইকুয়েডরের এ চেষ্টাকে বেআইনি বলে মন্তব্য করেছে।বিবাদীদের আইনজীবী হুয়ান পাবলো সেইঞ্জ বলেন, আর্জেন্টিনায় শেভরন যাতে তাদের সম্পদ বিক্রি করতে না পারে, সে জন্য ওই সব সম্পদ জব্দের আবেদন জানানো হবে।