শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল শহরের গৃধানারায়ণপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান দাবি করেন, রূপণ শেরপুর জেলা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডসহ সন্ত্রাসী কাজের অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ রয়েছে।মোস্তাফিজুর রহমান আরও জানান, রূপণের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি সদর থানার হেফাজতে রয়েছেন।