শেরপুরে আদিবাসী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ীতে আদিবাসী ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর দুই দিনব্যাপী গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার শেষ হয়েছে। এ আয়োজনের স্লোগান ছিল, ‘জীবন, সম্পদ, সংস্কৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি, সুন্দর পৃথিবী গড়ি’।মেলার শেষ দিন বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শেরপুরের বিশিষ্ট বাউলশিল্পী তারা বাউল ও তাঁর দল, বারমারী গারো সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, রাংটিয়া কোচ সাংস্কৃতিক দল এবং ঢাকার কিশোর ক্লডিয়াস নাফাক ব্যান্ড দলের শিল্পীরা সংগীত, নৃত্য ও গণনাটক পরিবেশন করেন। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক আদিবাসীসহ স্থানীয় এলাকাবাসী এ অনুষ্ঠান উপভোগ করেন।কারিতাসের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী মিশন জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে রোববার এ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।