শেরপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন।আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের মিলনায়তনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা মো. মতিউর রহমান, মো. নুরুল ইসলাম ও মো. আবদুর রাজ্জাক যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ, ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এ বিষয়ে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন।জানা গেছে, আগামীকাল বুধবার সকালে তদন্তকারী দল ’৭১-এর বধ্যভূমি ও গণকবর পরিদর্শন করে সাক্ষ্য গ্রহণ করবে। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে। এ ছাড়া তদন্তকারী দল ’৭১-এর শেরপুর অঞ্চলের বদর বাহিনীর প্রধান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যা, অগ্নিসংযোগ ও পাকিস্তানি বাহিনীদের সহযোগিতা করার অভিযোগ তদন্ত করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করবে বলেও জানা গেছে। বাসস