শেরপুরে আর্জেস গ্রেনেড উদ্ধার, পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবর্দী উপজেলার এক বাজার থেকে আজ শনিবার ভোর চারটা ৩০ মিনিটের দিকে একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এই গ্রেনেডটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন শ্রীবর্দী উপজেলার তাঁতিহাটি গ্রামের আবদুল আলিম (১৮), সাতানির মো. মানিক (৩৭), কালাকান্দারের রেজাউল করিম (৫২), ঘাড়ামারার নান্দা মিয়া (৫৫) ও ভায়াডাঙ্গার কামরুজ্জামান ওরফে কমর তফাদার (৫৫)। র্যাব-১২-এর অধিনায়ক ক্যাপ্টেন মাহফুজ প্রথম আলোকে জানান, স্থানীয় একজন বিএনপির নেতাকে রাজনৈতিক অথবা অন্য কোনো কারণে ফাঁসানোর উদ্দেশ্যে আটক ব্যক্তিরা ওই নেতার বাড়িতে গ্রেনেডটি রেখে আসে। পুরো ষড়যন্ত্রটি র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। এরপর অন্যতম ষড়যন্ত্রকারী রেজাউল করিমের মোবাইল ফোনে আড়ি পেতে তাঁকে গ্রেপ্তার করা হয়।ক্যাপ্টেন মাহফুজ আরও জানান, রেজাউল করিমকে পুরো ষড়যন্ত্রটির হোতা হিসেবে চিহ্নিত করেন তাঁরা। রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে র্যাব বাকি চারজনকে গ্রেপ্তার করে।