শেরপুরে উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার হাঁপুনিয়া মহাবাগ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন মনজুর আলম প্রধান, আমিরুল ইসলাম, শাহজামাল সিরাজী, সাইদুর রহমান প্রমুখ।