শেরপুরে কবিগুরুর গান ও তপন মাহমুদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার আনন্দ ওই এল দ্বারে’ স্লোগান নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে সার্ধশত কণ্ঠে রবীন্দ্রনাথের গান পরিবেশিত হয়েছে। এ ছাড়া প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদকে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখা গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।এ উপলক্ষে সংগঠনের সভাপতি দেবাশীষ মিলনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. আতিউর রহমান। বক্তব্য দেন সম্মাননাপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ, শেরপুরের জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আবুল ইসলাম শিকদার, শহীদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শিল্পী তপন মাহমুদকে সম্মাননা হিসেবে সংস্থার পক্ষে ক্রেস্ট উপহার দেন সাংসদ মো. আতিউর রহমান।পরে প্রদীপ প্রজ্বালন ও সার্ধশত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ রবীন্দ্রসংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শিল্পী তপন মাহমুদ, তাঁর স্ত্রী বুলা মাহমুদ এবং শিল্পী আহমেদ শাকিল হাসমি, জীবন চৌধুরী, দীপ্তি রায়সহ শেরপুরের স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।