শেরপুরে গানের আসর
বগুড়ার শেরপুর ডি জে হাইস্কুল খেলার মাঠে ৩ মে অনুষ্ঠিত হয় গানের আসর। শেরপুরের লালনসংগীত চর্চা কেন্দ্র এই আসরে লালনের গান পরিবেশন করেন। শেরপুরের বঙ্গবন্ধু সংসদ এই মেলার আয়োজন করে। লালনের গান পরিবেশন করেন অন্ধ রফিকুল ইসলাম, শিশির সাধু, জমির সাধু, হাফিজ উদ্দিন ও শুবা। উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক তোজাম্মেল হক মেলার উদ্বোধন করেন। পৌর কাউন্সিলর চন্দন কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আহসান হাবিব আম্বীয়া, খোকা সরকার, সাইদুর রহমান, গোলাম ফারুক, ইলিয়াছ উদ্দিন, ফাজলে ইমাম, প্রভাষক আল মাহমুদ, পৌর কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী, শাহ জামাল সিরাজী, নজমূল হক প্রমুখ। মেলার আয়োজকেরা জানান, মেলার ১০ দিনই চলবে প্রতি রাতের সন্ধ্যা থেকে গানের আসর। এতে শেরপুরের স্থানীয় শিল্পীরাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করবেন।