শেরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ মাঠে গত ২৭ আগস্ট বিকেলে শ্রীরামপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামপুর যুব সমবায় সমিতির আয়োজনে এই ফাইনাল খেলায় অংশ নেয় উপজেলার ফাইভ স্টার ক্লাব ও বাগড়া ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে ফাইভ স্টার ক্লাব বিজয়ী হয়।খেলা শেষে মাঠ চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেরপুর মহিলা কলেজের প্রভাষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুব লীগের আহ্বায়ক ব্যবসায়ী বদরুল ইসলাম পোদ্দার। এতে বক্তব্য দেন রতন কুমার বসাক, ফরহাদ হোসেন, আবদুুর রশিদ, মোহাম্মদ আলী, নাহিদ হাসান প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।