শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সদর হাসড়া গ্রামে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বছর ২৭ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২৯ ডিসেম্বর বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আফতাব তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হাতেম আলী, জাহিদুল ইসলাম, নবীর হোসেন, হেলাল উদ্দিন আকন্দ, মনজুর রহমান, আবুল কালাম আজাদ, আলীম হোসেন, আব্দুর রশিদ, সামছুল বারী প্রমুখ।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী সিরাজগঞ্জের তাড়াশের সাইদুল ইসলামকে ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় সিলেটের আশরাফ আলীকে ১৭ ইঞ্চি ও তাড়াশের গফুর হোসেনকে ১৪ ইঞ্চি সাদা-কালো টেলিভিশন দেওয়া হয়।