শেরপুরে গত ৩০ জুন বিক্ষোভ মিছিল করে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় শেরপুরের জেলা আমিরসহ জামায়াত-শিবিরের আটজন নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল বাতেনসহ ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে শেরপুরের দ্রুত বিচার আইন আদালতের বিচারক ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: জামায়াতের শেরপুর জেলার আমির মো. শাহাদাত হোসাইন, নালিতাবাড়ী উপজেলার আমির আবদুল কাদের, উপজেলার রুহুল আমীন, পেৌর আমির আফছার উদ্দিন, শেরপুর সদর (পূর্ব) আমির আবদুল আউয়াল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশতাক আহমেদ, জামায়াতের কর্মী লাভলু মিয়া ও পরাগ মিয়া। তবে তঁারা সবাই এখনো পলাতক।আদালত সূত্রে মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রপ্তোরের প্রতিবাদে ও তঁাদের মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা মাই সাহেবা মসজিদ থেকে সংঘবদ্ধ হয়ে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা লাঠিসঁোটা নিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সজীব খান বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৮ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুল বাতেনসহ জামায়াত ও ছাত্রশিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রপ্তোর করে। পরে গত ১১ জুলাই শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন ২০০২ সালের দ্রুত বিচার আইনের ৪/ ১ ধারায় ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ বিশে্লষণ শেষে আজ আটজন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেন।রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কঁেৌসুলি (এপিপি) মজদুল হক মিনু ও আসামিপক্ষে এ কে এম ছাইফুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম ও মো. সাখাওয়াত উল্লাহ মামলা পরিচালনা করেন।