শেরপুরে তিন দিনব্যাপী নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের সান্যালবাড়ীর মাঠে সন্ধ্যায় ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ উৎসবে চারটি নাটক মঞ্চস্থ হয়। এতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।১৮ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হয় বগুড়া থিয়েটারের পরিবেশনায় তৌফিক হাসানের রচনায় কৈবর্ত্য বিদ্রোহ, পরদিন শুভঙ্কর চক্রবর্তীর রচনায় এবং জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মড়া, একই রাতে সেলিম আল দীনের রচনায় ও শেরপুর থিয়েটারের পরিবেশনায় বাসনা। ২০ অক্টোবর একই মঞ্চে চাইল্ড থিয়েটার ও ভোর হলো এর পরিবেশনায় মঞ্চস্থ হয় কল্পোলোকের গল্প, এবং কাহালু থিয়েটারের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি।শেরপুর থিয়েটারের আয়োজনে এবং শেরপুর টাউন বারোয়ারী শারদীয় দুর্গোৎসব কমিটির তত্ত্বাবধানে উৎসবে সহযোগিতা করে শেরপুর নৃত্যাঞ্জলী আর্টস একাডেমি, চাইল্ড থিয়েটার ও ভোর হলো সংগঠন।১৮ অক্টোবর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর থিয়েটারের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন নাট্যকার শিমূল ইউসুফ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আইনজীবী তোজাম্মেল হক। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় দিনে নাটক মঞ্চস্থ হওয়ার আগে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ও স্বাধীন কুমার কুণ্ডু। এতে সভাপতিত্ব করেন শেরপুর থিয়েটারের সহসভাপতি সন্তোষ চক্রবর্তী এবং নাট্য উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক সুধীন্দ্রনাথ রায়। উৎসবের দিনগুলোতে অতিথি হিসেবে বক্তব্য দেন তৌফিক হাসান, শফিকুল ইসলাম, আবদুল মান্নান, রামকৃষ্ণ মহন্ত প্রমুখ।