শেরপুরে তিন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কালসীমাটি উচ্চবিদ্যালয় মাঠে ৭ ফেব্রুয়ারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার কালসীমাটি উচ্চবিদ্যালয়সহ কালসীমাটি সরকারি বালক ও সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফুল বারী এবং বিশেষ অতিথি ছিলেন রেজাউল মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. আবদুল কাদের, মো. নজরুল ইসলাম, গৌতম কুমার গোস্বামী, আবু নাসের প্রমুখ।