শেরপুরে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণ ও পক্ষপাতমূলক বিচারকাজের অভিযোগ এনে শেরপুরের আইনজীবীরা আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলমের আদালত বর্জন করেছেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলিসহ অন্যান্য সরকারি আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম কার্যত অচল ছিল।গত মঙ্গলবার শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জেলা আইনজীবীরা জেলা জজের আদালত বর্জন করে চলেছেন।জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. রফিকুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মো. মুরশীদ আলমকে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁর আদালত বর্জন অব্যাহত থাকবে।রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, অনেক দিন ধরেই মুরশীদ আলম পক্ষপাতমূলক বিচারকাজ ও আইনজীবীদের সঙ্গে চরম অশোভন আচরণ করে আসছেন। এ ব্যাপারে আইনজীবী সমিতি তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা করলেও আইনজীবীদের সঙ্গে তাঁর আচরণ সংশোধন হয়নি। ফলে আইনজীবীরা তাঁর আদালত বর্জন করে চলেছেন।অন্যদিকে জেলা জজ মো. মুরশীদ আলম আইনজীবীদের অভিযোগ অস্বীকার করেন এবং এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।