শেরপুরে পুলিশি অভিযানে বিএনপির ১১ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বর বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।আজ শনিবার ভোরে শহরের গোপালবাড়ী মহল্লায় বিএনপির এক নেতার বাড়িতে বৈঠক করার সময় শেরপুর সদর থানার পুলিশ তাদের আটক করে।আটককৃতদের মধ্যে রয়েছেন—শেরপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক এমদাদুল হক, জিনাইগাতি উপজেলা যুবদলের সভাপতি মুর্তাজ আলী, নালিতাবাড়ী শহর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শাহজাদা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।