শেরপুরে পোলিং এজেন্ট বহিষ্কার, র্যাবের লাঠিপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর পৌরসভার মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একজন পোলিং এজেন্টকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। তখন র্যাবের সদস্যরা ভোটকেন্দ্রে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অধ্যাপক সৈয়দ আবদুল মান্নান জানিয়েছেন, বেলা দুইটা পর্যন্ত দুই হাজার ৪৭৫ ভোটারের মধ্যে এক হাজার ৬৫০ জন ভোট দিয়েছেন।প্রিসাইডিং কর্মকর্তা আরও জানান, আজ আবহাওয়া ভালো থাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হন।এ ছাড়া শেরপুরের নকলা, নালিতাবাড়ী ও শ্রীবর্দী পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে।