শেরপুরে ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ১ অক্টোবর শহরের ডি জে হাইস্কুলে মাঠে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শেরপুর রাজধানী ক্লাব বনাম আনন্দ আশ্রম সংঘ একাদশ। খেলায় আনন্দ আশ্রম সংঘ ৬-৫ গোলে রাজধানী ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন সিদ্ধার্থ সাহা, হোসেন আলী ও ইউসুফ আলী।খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাধীন কুমার কুণ্ডু। বক্তব্য দেন হুমায়ন কবির, আমান উল্লাহ খান, রবি সাহা, আবু বক্কর প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।