শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর বিকেলে শেরপুর ডিজে হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা তালতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় তালতা ৪-০ গোলে জয়ী হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত কুমার সাহার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।