শেরপুরে বজ্রপাতে মহিলা নিহত, ঘর চাপায় আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি, বলয়েরচর ও কামারেরচর ইউনিয়নের ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঝড় বয়ে গেছে। এ সময় বজ্রপাতে চর পক্ষীমারিতে একজন মহিলা মারা গেছেন। তাঁর নাম জানা যায়নি। এ তিন ইউনিয়নে ঘর চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি এবং গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।