শেরপুরে বন্য হাতির আক্রমণে বাউলশিল্পী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গজনী এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে বন্য হাতির আক্রমণে মো. বাহাদুর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। নিহত বাহাদুর একজন বাউলশিল্পী। উপজেলার প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, বাহাদুর গতকাল রাত ১০টার দিকে গজনী এলাকায় অবস্থানকালে একদল বন্য হাতি হামলা চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও হাতির শুঁড়ের আঘাতে ও পায়ের চাপায় ঘটনাস্থলেই বাহাদুর মারা যান। ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর লাশ থানা হেফাজতে রয়েছে।