শেরপুরে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধিআনন্দ-উৎসবের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে বাংলা বর্ষবরণের উৎসব পালন করা হয়েছে। ১৪ এপ্রিল কলতান সংগীত বিদ্যালয় শহরের পৌর প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে উৎসব উপলক্ষে দিনভর গানের আসরের আয়োজন করে। উপজেলার চেয়ারম্যান মজিবর রহমান এর উদ্বোধন করেন। কলতানের পরিচালক মোস্তফা আলম, সংগীত-শিক্ষক আমিনুল ইসলাম, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক প্রমুখ বক্তব্য রাখেন।সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী তিথি, সুইটি, নাবিলা, তন্না ও প্রণব নৃত্য পরিবেশন করে। গান পরিবেশন করে লোপা, সুস্মিতা, মিথিলা, বর্ষা, রিতু, আদিত্য, পলি সাহা, সোমাশ্রী, নীরা, শ্রাবণী, মনীষা, শ্রেয়া, সৃষ্টি, রিফাত, নয়ন, মিমি, অনিক ও ঐশিসহ আরও অনেকে।