শেরপুরে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে চারজন নিহত হয়েছে। উপজেলার জালালপুর এলাকায় আজ রোববার দুপুর পৌনে একটার দিকে ওই দুর্ঘটনায় ৩০ জন আহত হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত ও আহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়। তারা শেরপুর সদর উপজেলার লক্ষণপুর গ্রামে দোজা পীরের বাড়িতে অনুষ্ঠিত ওরস শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।