শেরপুরে বাস দোকানে, কেড়ে নিল তিন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল মুদির দোকানে। সে সঙ্গে কেড়ে নিল তিনটি প্রাণ। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে আটটায়, শেরপুর শহরের অষ্টমীতলী কোচ টার্মিনালে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে অষ্টমীতলী কোচ টার্মিনাল অতিক্রম করার সময় পাশের একটি মুদি দোকানে ঢুকে পড়ে একটি বাস। এতে বাসের চাপায় মৃত্যু হয় মুদি দোকানের মালিক মোকাস মিয়া (৫৫), ক্রেতা কাজল মিয়া (৪৫) ও দানেশ আলীর (৬৫)। আহত হন পুলিশ কনস্টেবল মইনুল হোসেন (৩০) ও বাসের চালকের সহকারী উজ্জ্বল (১৬)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম হোসেন জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।