শেরপুরে বিএনপির চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলালউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আসরউদ্দিন এবং বিএনপির কর্মী মানিক ও শাহিন।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এ কে আজাদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। তাঁদের শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগও আছে বলে পুলিশ জানিয়েছে।