শেরপুরে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর থানার পুলিশ জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ও শহর বিএনপির সভাপতি ফলজুর রহমানকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন আজ দুুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার এ দুই নেতাকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ৯ নভেম্বর রাতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শেরপুর শহরে সংঘটিত জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।